চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব পালনকালে তাঁর পেশাদারিত্ব, দক্ষতা,দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রশংসা করে বিদায়ী এই কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে দায়িত্ব পালনকালে জামাল আল নাসের অত্যন্ত নিষ্ঠা,সততা ও পেশাদারিত্বের সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। অপরাধ দমন,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পুলিশ সুপার আরও বলেন,একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে জামাল আল নাসের জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা সহকর্মীদের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরিতে সহায়ক হয়েছে। বদলির কারণে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে বিদায় নিলেও তাঁর কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব সহকর্মীদের স্মৃতিতে থাকবে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জামাল আল নাসের ২০২৫ সালের ২৪ আগস্ট চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জেলার অপরাধ পরিস্থিতি পর্যবেক্ষণ,অপরাধ দমন কার্যক্রম জোরদার,আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি এবং জনসাধারণের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করার বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি তাঁকে রেঞ্জ ডিআইজি কার্যালয়,খুলনায় বদলির আদেশ দেওয়া হয়।এর পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ তাঁর সম্মানে এ বিদায় সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং স্মৃতি স্মারক প্রদান করেন। এসময় তিনি জামাল আল নাসেরের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের তাঁর বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালে সহকর্মীদের সহযোগিতা,আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্যের কথা স্মরণ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মস্থলেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
ওসি মিজানুর রহমানকেও বিদায় সংবর্ধনা
এদিকে একই অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমানকেও বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মো.মিজানুর রহমানের চুয়াডাঙ্গা জেলা থেকে জেলা পুলিশ, বাগেরহাটে বদলির আদেশ হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে বিদায় জানানো হয়। এসময় পুলিশ সুপার তাঁর দায়িত্বকালীন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে জেলা পুলিশের কর্মকর্তারা তাঁদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে বদলি নতুন কর্মস্থলে তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *