জীবননগর অফিস:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার অধীনে জীবননগর উপজেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. ফরহাদ হুসাইনকে আহ্বায়ক এবং মো. সোয়েব হাসান স্বদেশকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা এনসিপির অস্থায়ী কার্যালয় ভিমরুল্লা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. শামীম দেওয়ানকে। যুগ্ম আহ্বায়ক মো. সিহাব উদ্দীন, যুগ্ম সদস্য সচিব মো. হৃদয় সরকার, সাংগঠনিক সম্পাদক মো. হারিসুল জিহাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. আসাদুজ্জামান, মো. ইমরান হাসান, মো. আরিফুল ইসলাম আরিফ, মো. মাহদী হাসান, আকাশ জোয়ার্দার, মো. মাহফুজুর রহমান, সুমাইয়া আক্তার ও মো. আকিব হাসান।
জেলা এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে জেলা দপ্তরে জমা দিতে হবে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস।
জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে জীবননগর উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।