ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

 

প্রতিনিধি-,ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে (৬৫) বছরের অজ্ঞাত এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামি মহানন্দা এক্স্রপ্রেসে শুক্রবার দুপুর ১.৫৫ মিনিটে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় তিনি কাটা পড়েন। বিকাল পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে এবং তিনি আত্মহত্যা করেছেন বলেও ধারনা করা হচ্ছে।
মোবারকগঞ্জ স্টেশনের মাস্টার রুহুল আমিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামি মহানন্দা ট্রেনে তিনি কাটা পড়েন। ঘটনার পর যশোর রেল পুলিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *