বিশ্ব এডু সামিটে প্রধান অতিথি জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

বিশেষ প্রতিবেদক:

বিশ্ব এডু সামিটে প্রধান অতিথি জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় পার্টির গৌরব ও সাফল্যের নতুন মাইলফলক হিসেবে ভারতের গোয়ালিয়রে অনুষ্ঠিত ১৬তম ওয়ার্ল্ড এডু সামিট ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
ভারতের গোয়ালিয়রে আয়োজিত মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, শিক্ষা বিশেষজ্ঞ, শিক্ষা-নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা, নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন জাতীয় পার্টির মহাসচিব।
আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির পাশাপাশি দেশের শিক্ষা ও নেতৃত্বের বিষয়গুলোও বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বলে দলটির নেতাকর্মীরা মনে করছেন।
সম্মেলনে সফলভাবে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান।
জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, আন্তর্জাতিক পরিসরে দলের মহাসচিবের এমন অংশগ্রহণ ও নেতৃত্ব দলের জন্য গর্বের বিষয়। একজন রাজনৈতিক নেতার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা জাতীয় পার্টির ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করেছে।
তৃণমূল নেতাকর্মীদের মতে, শামীম হায়দার পাটোয়ারীর এ অর্জন জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার মাধ্যমে তিনি দলের লাখো নেতাকর্মীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আরও দৃঢ়ভাবে উঠে এসেছেন।
তারা আশা প্রকাশ করেন,ভবিষ্যতেও জাতীয় পার্টির নেতৃত্ব আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের স্বার্থ, শিক্ষা ও উন্নয়নের বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *