জীবননগরে নাশকতা মামলায় আ.লীগ নেতা আটক আদালতে সোপর্দ

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বকুল উদ্দীন মিল্টনকে(৪৫) আটক করেছে থানা পুলিশ। শুক্রবার(৯ অক্টোবর)রাত ১১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।পরে শনিবার(১০ অক্টোবর)দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করেন পুলিশ।

আটক বকুল উদ্দীন মিল্টন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তিনি হাবিবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হাবিবপুর গ্রামে অভিযান চালায় জীবননগর থানা পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে মিল্টনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে জীবননগর থানায় নাশকতাসংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.সোলায়মান শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে,মিল্টনের পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা নাশকতার অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি,মিল্টন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে আনা নাশকতার অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক। তাকে হয়রানি করার উদ্দেশ্যেই এ অভিযোগ আনা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *