তিনজন নিয়মিত মামলার ও ছয়জন জিআর-সিআর পরোয়ানাভুক্ত আসামি
দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার তিনজন এবং জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—তৌফিকুর রহমান ওরফে সজীব (৩০), তাঁর পিতা ইকরামুল; বাড়ি মদনা বাজারপাড়া। মো. হাসান মুন্সি (৪০), তাঁর পিতা খালেক মুন্সি; বাড়ি মদনা পশ্চিমপাড়া। জিন্নাত আলী (৪৫), তাঁর পিতা মো. আবুল কাশেম; বাড়ি দক্ষিণ চাঁদপুর।
অন্যদিকে, জিআর ও সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন হলেন—রতন মিয়া (২৫) ও লিটন মিয়া (৩০), উভয়ের পিতা বাবলু মিয়া; বাড়ি কৃষ্ণপুর বোয়ালমারীপাড়া। ইয়াছিন আরাফাত (১৯), তাঁর পিতা মো. রেজাউল মোল্লা; বাড়ি ঠাকুরপুর। লিটন (৪৫), তাঁর পিতা মৃত শহর আলী মোল্লা; বাড়ি আজিমপুর। তরিকুল ইসলাম (৪০), তাঁর পিতা পাচু মালিতা; বাড়ি জিরাট। ঝন্টু (৪৩), তাঁর পিতা মো. জামাল মণ্ডল; বাড়ি মদনা।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদার ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।