আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর হতে দ্বিধা করা হবে না।”
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজাম-প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের ইতিহাস বারবার সেই সম্প্রীতির প্রমাণ দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রশ্নে কোনো ধরনের দ্বিধা নেই। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বার বার ঐতিহাসিকভাবে প্রমানিত। সম্প্রতি রক্ষা করায় কোন রকম দ্বিধা নেই।
এদিকে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জামায়াতের আমির বলেছেন, তাঁরা আর সরকারকে সহযোগিতা করবেন না, বরং বাংলাদেশের মানুষকে সহযোগিতা করবেন। কিন্তু যে দল বা ব্যক্তি বর্তমান সরকারকে সহযোগিতা করে না, তারা কীভাবে দেশের ১৬ কোটি মানুষকে সহযোগিতা করবে, তা জনগণের বোধগম্য নয়।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহকে অনেকে ‘হাসিনার আবদুল্লাহ’ বলে ডাকতেন। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তিনি যেভাবে কটূক্তি করেছেন, তা একমাত্র ‘হাসিনার আবদুল্লাহ’র পক্ষেই সম্ভব।
পূজাম-প পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এড. এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।