জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় তৃতীয় সামিয়া আক্তার মিম

ঝিনাইদহ প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ঝিনাইদহ সদর উপজেলার বড়-খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মোছাঃ সামিয়া আক্তার (মিম)।

প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় উপজেলা নির্বাহী অফিসার দীপা রাণী সরকারের হাত থেকে পুরস্কার গ্রহণ করে সামিয়া আক্তার মিম। এ সময় তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

এদিকে বুধবার শিক্ষার্থীর এ সাফল্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বই উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ সেলিম উদ্দীন, অভিভাবক সদস্য মোঃ নাসির উদ্দীন, প্রধান শিক্ষক বাবু শ্রী স্বপণ কুমার এবং সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান।

শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ সামিয়া আক্তার মিমের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *