জীবননগর আন্দুলবাডিয়ায় গরু আইল দিয়ে  নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিপক্ষের হামলা বাবা-ছেলে আহত ছেলে হাসপাতালে ভর্তি   

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের খালপাড়া ও মিস্ত্রিপাড়া এলাকায় গরুর আইল (জমির পথ) দিয়ে গরু নিয়ে যাওয়ার ঘটনায় সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় প্রতিপক্ষের হামলা বাপ-ছেলে মারাত্মক ভাবে আহত হয়েছে। ছেলেকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  সকালের  দিকে  জমির  আইল  দিয়ে গরু নিয়ে যাওয়ার ঘটনায় একই দিন  সন্ধ্যা ৭টার দিকে আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়া মোড়ে আন্দুলবাড়ীয়া খালপাড়ার মৃত দুলাল

মন্ডলের ছেলে শহিদুল ইসলামের(৫০) সাথে আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়ার  সেলিম হোসেন (৪০), অহিদ হোসেন (৩০), নাসির উদ্দিন (৪৫) ও লিটন হোসেন(৩৫) কথা কাটাকাটি হয়। এসময় তারা কৃষক শহিদুল ইসলামের ওপর হামলা করলে সেখানে থানা শহিদুল ইসলামের ভাইপো বিপ্লব হোসেন(৩২) ঘটনা ঠেকাতে গেলে

প্রতিপক্ষরা তাকেও মারপিট করে জখম করে। অহিদ হোসেন হাতে থাকা ইট ছুড়ে মারলে তা বিপ্লব হোসেনের ডান চোখ ও মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর জখম হন। একই সাথে দাঁতে আঘাত লাগায় একটি দাঁত

ভেঙে যায় এবং মারাত্মক রক্তক্ষরণ হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাদেরকে নিবৃত করে এবং আহতদের  উদ্ধার করেন।  পরে তাদেরকে  জীবননগর  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে বিপ্লব হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভুক্তভোগী  শহিদুল  ইসলাম  অভিযোগ  করে বলেন,বিবাদীরা  শুধু  মারধরই  করেনি, খুন- জখমের  হুমকিও দিয়েছে। এখনো তারা বিভিন্ন ভাবে আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাদের ভয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন বলেন,ঘটনার ব্যাপারে আমার কোন কিছু জানা নেই।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *