আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করার মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।

এরপর আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এমরান হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজালসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সকলকে এই সেবা সম্পর্কে সচেতন হওয়ার এবং প্রয়োজন অনুযায়ী তা গ্রহণের আহ্বান জানান।