সভাপতি ফয়সাল আহমেদ,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি প্রচার সম্পাদক বসির আহাম্মেদ ও দপ্তর সম্পাদক আল-আমিন
আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের সমবায় মার্কেট দোকান মালিক সমিতির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান রনি।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহসভাপতি হিসেবে রিপন জোয়ার্দার,সহসভাপতি পদে রয়েছেন মোহাম্মদ আলী ও জাহাঙ্গীর কবির,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসুজ্জোহা,সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহিন হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মো.দেলোয়ার হোসেন,দপ্তর সম্পাদক মো. আল-আমিন,প্রচার সম্পাদক বসির আহাম্মেদ, ধর্ম সম্পাদক আশরাফুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক নিধির বিশ্বাস,ক্রীড়া সম্পাদক সুমন হোসেন এবং সমাজকল্যাণ সম্পাদক রমেশ কুমার।
এ ছাড়া নবগঠিত কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এম রায়হান, এম রবিউল ইসলাম রবি,খুরশিদ আলম, মো. শহিদুল ইসলাম মিঠু,আব্দুস সালাম, শফিক রহমতুল্লাহ জিহাদ, বিপ্লব বিশ্বাস, মো. রাজু হোসেন ও ফজলে রাব্বি।
কমিটি ঘোষণা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু। এসময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক ও এইচ এসএস সড়ক দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি,সভাপতি শহিদুল ইসলাম মিঠু,সহ সভাপতি ইসতিয়াক মাহমুদ পাভেল,বিল্লাল হোসেন লিটু প্রমুখ।
নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ বলেন, সমবায় মার্কেটের দোকান মালিকদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে এ কমিটি অগ্রনী ভূমিকা রাখবে।