জীবননগরে সাথী অটো রাইস মিলে আগুন পুড়ে গেছে জেনারেটর

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে সাথী অটো রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁকা ব্রিকফিল্ড এলাকায় অবস্থিত মিলটির জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে মিলের জেনারেটরটি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মিলের মালিক এসকে লিটন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হঠাৎ মিলের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হলে সেখানে কর্মরত কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাঁরা বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিলের মালিক এসকে লিটন,যিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির সিনিয়র রিপোর্টার হিসেবেও কর্মরত, জানান, অগ্নিকাণ্ডে তাঁর মিলের জেনারেটরটি পুড়ে গেছে। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *