জীবননগরে বিশেষ অভিযানে এনজিও ঋণগ্রস্থ চার নারীসহ ৬ আসামি গ্রেফতার

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ বিশেষ অভিযানে এনজিও  ঋণের  কিস্তি  পরিশোধে  ব্যর্থ চার নারীকে পুলিশ গ্রেফতার করেছেন। এ সময় আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো দু’জনকে পুলিশ গ্রেফতার করেন।  সোমবার (১৬ সেপ্টেম্বর)দিনগত মঙ্গলবার গভীর রাতে  এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার

দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) হাসান আলী, এএসআই (নিঃ) আহসান হাবিব,

এএসআই (নিঃ) আব্দুস সালাম, এএসআই (নিঃ) জসিম উদ্দীন, এএসআই (নিঃ) হেমায়েত উদ্দীন হিমু ও এএসআই (নিঃ) সেলিম রেজা ফোর্সসহ অংশগ্রহণ করেন।

অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা হচ্ছে-উপজেরার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের মেহেদী হাসান টিপুর ছেলে জুনায়েদ হোসেন জনি(২৫),কাশিপুর ব্রিজপাড়ার কামাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন(৩০)

এনজিও ঋণের খেলাপী কারণে গ্রেফতারকৃতরা হচ্ছেন-উপজেলার কুলতলা গ্রামের জিয়ারুল সরদারের স্ত্রী সাকিলা আক্তার পাখি(৪৪),আনারুর সরদারের স্ত্রী শিউলী খাতুন(৩৭),কাশিপুর গ্রামের মোশারফ  মিয়ার স্ত্রী

সাহিদা খাতুন(৫২) ও তুহিন ইসলামের স্ত্রী জেসমিন আক্তার(৩৮)। তারা সিও এনজিও সংস্থা থেকে ঋণ গ্রহন করেছিলেন এবং পরবর্তীতে ঋণ খেলাপী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হাসেন বিশ্বাস বলেন,আসামিদেরকে আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।####

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *