হরিণাকুন্ডুতে মাদক বিরোধী অভিযানে গাঁজা গাছ উদ্ধার, আসামি আটক

অপু দাস,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের  হরিণাকুন্ডু  উপজেলার ২নং ইউনিয়নের হরিশপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা

গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আসাদুল ইসলাম চন্টু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশ টিম চন্টুর বাড়িতে অভিযান চালায়।

এসময় তার বসতঘর ও আঙিনা তল্লাশি করে বেশ

কয়েকটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। তবে প্রথমে চন্টু পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে আটক করতে

সক্ষম হয়। উদ্ধারকৃত গাঁজা গাছ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়  সূত্রে  জানা যায়, চন্টু  দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষ ও বিক্রির সঙ্গে জড়িত। এলাকাবাসী তার

কারণে অতিষ্ঠ হয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি

আকর্ষণ করেন। অবশেষে পুলিশের অভিযানে তার মাদক ব্যবসার কার্যক্রম ধরা পড়ে।

হরিণাকুন্ডু  থানার  অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে

জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এলাকায় যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহের বিভিন্ন এলাকায় পুলিশ ও র‌্যাবের অভিযানে একাধিক মাদক ব্যবসায়ী আটক এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও এখনো কিছু চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

পুলিশের ধারাবাহিক এ ধরনের অভিযান এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *