ঝিনাইদহ সরকারি লালন শাহ কলেজে নবীন বরণ অনুষ্ঠান

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের  হরিনাকুন্ডু  উপজেলার  ঐতিহ্যবাহী সরকারি লালন শাহ কলেজে নবীন বরণ অনুষ্ঠান

অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিণাকুন্ডু উপজেলা শাখার ছাত্রদের আয়োজনে,  শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে

আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জামায়াতে

ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা আমীর আলী আজম মো: আবু বকর।
বিশেষ  অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী

জননেতা মো: বাবুল হোসেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মো: ইউসুফ আলী,

ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: ওবাদুর রহমান খান,উপজেলা সেক্রেটারি মো: ইদ্রিস

আলী,পৌর আমীর মো: শফি উদ্দীন, হরিনাকুন্ডু থানা শাখার সভাপতি মো: রাশেদ খান, লালন শাহ

কলেজের সভাপতি মো: আবু সাঈদ এবং পৌর সভাপতি মো: আকিমুল ইসলাম।  অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য

প্রদান করা হয় এবং দেশ গঠনে সুশিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত ছাত্রদের বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের

মাধ্যমে, মিডিয়ার উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *