জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬৫ (পঁইষট্টি) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
এসময় উথলী আমতলাপাড়ার মোঃ উজ্জল (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা এর সার্বিক
দিকনির্দেশনা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে
সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে অভিযানটি পরিচালনা করা হয়।
জীবননগর থানার এসআই (নিঃ) শাহীন আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন উথলী আমতলা
আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বিপরীতে পশ্চিম পাশের বাঁশঝাড়ের নিচে কাঁচা রাস্তা থেকে অভিযুক্তকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত উজ্জল, উথলী আমতলাপাড়া এলাকার মোঃ আক্কাস আলীর ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।
মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে
জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকা হওয়ায় জীবননগর উপজেলায় দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও বেচাকেনা চলে আসছে।
তবে পুলিশের নিয়মিত অভিযান মাদক ব্যবসায়ীদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন।