জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংকের পিএসজি চুক্তি সম্পাদন

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং সোনালী ব্যাংক পিএলসির মধ্যে অনলাইন ভিত্তিক ফি আদায় কার্যক্রম চালুর লক্ষ্যে পেমেন্ট সার্ভিস গেটওয়ে (পিএসজি) চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর)  সকাল ১০টায়  বিদ্যালয়ের  সেমিনার কক্ষে  আয়োজিত  অনুষ্ঠানে  বিদ্যালয়ের  প্রধান শিক্ষক বাকি বিল্লাহ এবং সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ), প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গা, হারুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক জীবননগর শাখার প্রধান আব্দুল হান্নান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াদুল ইসলাম, সিনিয়র অফিসার আসাদুল ইসলাম, সিনিয়র শিক্ষক শফিউল্লাহ ও নুর কুতুবুল আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

স্বাগত বক্তব্যে শাখা প্রধান আব্দুল হান্নান বলেন,“সোনালী ব্যাংকের বর্তমান স্লোগান বিশ্বস্ত ও স্মার্ট।

ডিজিটালাইজেশনের অংশ হিসেবে পিএসজি চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা ও অভিভাবকরা ঘরে বসেই নগদ,

বিকাশ, রকেট, ভিসা কার্ড অথবা সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে সহজেই বেতন, ভর্তি ও পরীক্ষার ফিসহ সকল ধরনের ফি পরিশোধ করতে পারবেন। এতে বিদ্যালয় প্রশাসনের সময় ও শ্রম সাশ্রয় হবে এবং ক্যাশ ম্যানেজমেন্ট ঝামেলাও কমে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন,আজ শুধু একটি চুক্তিপত্র স্বাক্ষর হলো না, বরং শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সোনালী ব্যাংকের সম্পর্ক আরও জোরদার হলো। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আজীবন ব্যবহার

যোগ্য ব্যাংক একাউন্ট সুবিধা পাবে, যা ভবিষ্যতে পেনশন সুবিধা উত্তোলনেও কাজে লাগবে। সোনালী ব্যাংক মানুষের আস্থা অর্জন করেছে এবং ডিজিটাল সেবায় দিন দিন আরও এগিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বাকি বিল্লাহ ব্যাংক কর্তৃপক্ষ এবং উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফি আদায় প্রক্রিয়ায় নতুন ডিজিটাল যুগের সূচনা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *