আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্রযাত্রার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকা সম্পাদক এডভোকেট আলাউদ্দিন আজাদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল, আবে প্রধান শিক্ষক আলাউদ্দিন, সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক জালাল উদ্দিন,
চিকিৎসক ফজলুর রহমান,মসজিদের ইমাম হামিদুর রহমান, সমাজ সেবক আজাদ ফেরদৌস পাঞ্জু, আবু তাহের ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম হোসেন তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান থেকে শিক্ষা নিয়ে সবাই যাতে জীবনভর পরিশুদ্ধতা লাভ করতে পারি সেই প্রচেষ্টা আমাদের করা উচিত।