আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
আধুনিক গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন সংবাদমাধ্যম “এশিয়া পোস্ট”| সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা| তিনি বলেন, “সংবাদপত্র হলো সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ| বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি| আমি আশা করি, এশিয়া পোস্ট কোনো রক্তচক্ষুর কাছে নতি ¯^ীকার না করে সত্য প্রকাশে আপসহীন থাকবে|”
তিনি আরও বলেন, ঝিনাইদহের মাটি ও মানুষের অধিকার নিয়ে কথা বলার পাশাপাশি আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় নতুন মাইলফলক সৃষ্টি করবে এশিয়া পোস্ট|
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, এটিএন বাংলা প্রতিনিধি নিজাম জোয়াদার বাবলু,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলুজ্জামান, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন,
সময় টিভির জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ, বাসস প্রতিনিধি শাহাজাহান নবিন, বাংলাদেশ অবজারভার প্রতিনিধি জাফর উদ্দীন রাজু, বাংলাদেশ বেতারের মো. আহসান কবির ও ˆদনিক রানারের জেলা প্রতিনিধি বসির আহাম্মেদসহ জেলার গণ্যমান্য সাংবাদিক ও সুধীজনরা|
সভাপতির বক্তব্যে আসিফ ইকবাল মাখন বলেন, “সাংবাদিকতার পেশাদারিত্ব বজায় রেখে এশিয়া পোস্ট ঝিনাইদহের সমস্যা ও সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরবে—এটাই আমাদের প্রত্যাশা|”
অনুষ্ঠানে বক্তারা এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান|