ভারতীয় ‘পুশইন’ ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে জামায়াত ও ১১ দলীয় জোটের বিক্ষোভ

আবু সাইদ শওকত আলী ,ঝিনাইদহ:-

ভারতীয় ‘পুশইন’-এর নামে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা এবং দেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোট|

শুক্রবার (১২জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়| মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়|

সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম| প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর| এ সময় আরও বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারিরা, বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের প্রতিনিধিরা|

বক্তারা অভিযোগ করেন, ‘পুশইন’-এর নামে সীমান্ত দিয়ে লোকজন বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা দেশের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক| তারা সীমান্ত সুরক্ষা ও জাতীয় ¯^ার্থ রক্ষায় সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান|

নেতৃবৃন্দ বলেন, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট ও নানা সংকট সৃষ্টির উদ্দেশ্যে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে| ¯^াধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ¯^ার্থ রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়|

সমাবেশ শেষে বক্তারা বলেন, জাতীয় ¯^ার্থ ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না| বাংলাদেশবিরোধী যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে|

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *