জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ-এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১০ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় মো. আকের আলী মণ্ডল (৬৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে আকের আলী মণ্ডলের স্ত্রী মোছা. ফেরুজা খাতুন (৪০)-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পরে ১১ জুলাই ২০২৬ তারিখে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালে মো. আকের আলী মণ্ডলকে ২ (দুই) বছরের কারাদণ্ড এবং মোছা. ফেরুজা খাতুনকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করেন।
জীবননগর থানা পুলিশ জানিয়েছে,মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।