জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিকের জন্মদিন পালন

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক ফয়সাল মাহতাব মানিকের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাবে প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জীবননগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সহকর্মীরা ফয়সাল মাহতাব মানিককে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য শামসুল আলম।
এ ছাড়া প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান,ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, আলা আমিন সজীব হোসেনসহ অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিকরা ফয়সাল মাহতাব মানিকের নেতৃত্বে জীবননগর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা,সাংবাদিকদের পেশাগত ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক। এ সময় সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও জন্মদিনের অভিনন্দন জানান।
জন্মদিনের আয়োজনে ফয়সাল মাহতাব মানিক উপস্থিত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনা তাকে পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *