দর্শনা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহাঙ্গীর আলম (৫৫), পিতা খোদা বক্স, সাং নেহালপুর এবং নাসির উদ্দিন (৫৫), পিতা মৃত হোসেন আলী, সাং উজলপুর; উভয়ের থানা দর্শনা, জেলা চুয়াডাঙ্গা।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মোল্যা আরিফুল ইসলাম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান ও মিছিলে অংশগ্রহণ এবং সংগঠনের কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে।