চুয়াডাঙ্গার কৃতি সন্তান সাহিদুজ্জামান টরিক NRB World-এর সভাপতি নির্বাচিত

 

২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা, ঢাকায় বসছে NRB World Summit

বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহা. সাহিদুজ্জামান টরিক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি প্রবাসী ও নন-রেসিডেন্ট বাংলাদেশিদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন NRB World-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ঘোষিত নতুন নির্বাহী কমিটিতে তাঁকে সভাপতি এবং মোয়াজ্জেম এইচ. চৌধুরীকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি নেতাদের সমন্বয়ে গঠিত নতুন নির্বাহী কমিটি আগামী দুই বছর NRB World-এর কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটির নতুন নেতৃত্বে বিভিন্ন খাতের অভিজ্ঞ ও আন্তর্জাতিক পরিসরে সক্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাহিদুজ্জামান টরিকের নেতৃত্বে আসার বিষয়টি চুয়াডাঙ্গার মানুষের জন্য বিশেষভাবে গর্বের বলে মনে করছেন স্থানীয়রা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে উঠে এসে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি প্রবাসীদের একটি বৃহৎ প্ল্যাটফর্মের নেতৃত্ব দেওয়া তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেও দেখা হচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সেতুবন্ধন
NRB World-এর মূল কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং প্রবাসীদের অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা।
নতুন কমিটি আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং দেশের সঙ্গে বৈশ্বিক বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবে।
NRB World-এর সদস্য তালিকাতেও বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের বাংলাদেশি পেশাজীবী, উদ্যোক্তা ও কমিউনিটি নেতাদের উপস্থিতি রয়েছে। সংগঠনটির আন্তর্জাতিক পরিসর ও নেটওয়ার্কের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
টরিকের নেতৃত্বে NRB World Summit 2026
নতুন নেতৃত্বের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে NRB World Summit 2026। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৬ ঢাকায় এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
এর আগে ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত NRB World Summit-এ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, পর্যটন, আবাসন, রপ্তানি ও কূটনৈতিকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ওই সম্মেলনে দেশ ও প্রবাসের ব্যবসায়ী, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের একটি কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
২০২৬ সালের সম্মেলনেও আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, বিনিয়োগ, জ্ঞান বিনিময় ও বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন অংশীদারত্ব তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে।
চুয়াডাঙ্গার মানুষের প্রত্যাশা
সাহিদুজ্জামান টরিকের NRB World-এর সভাপতি নির্বাচিত হওয়ার খবরে চুয়াডাঙ্গায় আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের আরও ঐক্যবদ্ধ করার পাশাপাশি দেশের অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা ও মানবসম্পদ উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে চুয়াডাঙ্গার একজন সন্তানের এই নেতৃত্ব জেলার তরুণ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *