জীবননগর কালা গ্রামের শারীরিক প্রতিবন্ধী যুবককে নির্মম নির্যাতন

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কালা গ্রামে ইমামুল হক(২৯) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবকের ওপর প্রকাশ্যে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে।

নির্যাতনের শিকার ইমামুল হক জীবননগর হাসপাতালে চিকিৎসা শেষে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।  

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গাঙপাড়ার আব্দুল খালেকের ছেলে  ইমামুল হক (২৯) একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে  জীবননগর পৌর শহরের বসতিপাড়ায় জনৈক মতিয়ার চেয়ারম্যানের বাড়ির সামনে একটি দোকানের সামনে বসে

ছিলেন। একই পাড়ার মৃত মোস্তবারীর ছেলে আমির হোসেন(৫০) তাকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়।

আমির হোসেন তাকে নিজের কাঠের দোকানে নিয়ে গিয়ে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারপিট করে। এতে ইমামুল হকের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ভাবে করে। বিশেষ করে ডান হাত ও কাঁধে প্রচণ্ড আঘাত পেয়ে হাড় ভেঙে যায় এবং সারা শরীরে নিলা-ফোলা জখম হয়।

ভুক্তভোগী ইমামুল হক বলেন,আমি একজন প্রতিবন্ধী মানুষ। কেন আমির হোসেন আমাকে এভাবে নির্যাতন করল, তা বুঝে উঠতে পারছি না। আমার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে রক্ষা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক এবং অমানবিক। একজন শারীরিক প্রতিবন্ধী যুবককে এভাবে প্রকাশ্যে নির্যাতন করা সমাজের জন্য লজ্জাজনক।

অভিযোগকারী ইমামুল হক বলেন, তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনের আশ্রয় নিতে চান। এদিকে, এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার দুদবারী বলেন,ঘটনাটি অত্যন্ত দু:খজনক এবং নির্মম হয়েছে। একজন শারীরিক প্রতিবন্দ্বীকে এমন নির্যাতন কোন সভ্য সমাজ মানতে পারে না।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *