জীবননগরে জামায়াতের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শাখার উদ্যোগে  আগামী  জাতীয় নির্বাচনকে সামনে রেখে পোলিং এজেন্টদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত্র সাড়ে ৮ টার দিকে জীবননগর পৌর কার্যালয়ে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার তারবিয়া সেক্রেটারি জিয়াউল হক। তিনি বলেন,একজন দক্ষ ও সচেতন পোলিং এজেন্ট ভোটকেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ দায়িত্ব পালনে শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা শাখার আমির মাও. সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন এবং উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান।

এ ছাড়াও কর্মশালায় জীবননগর পৌর শাখার আমির মাও. ফিরোজ হোসেন বলেন, পোলিং এজেন্টরা নির্বাচনী প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা ছাড়া কাঙ্ক্ষিত ফলাফল সম্ভব নয়।

কর্মশালায় বক্তারা পোলিং এজেন্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রে উপস্থিত থাকা, ভোটার যাচাই-বাছাই, গোপন ব্যালট সংরক্ষণ, ফলাফল ঘোষণা পর্যন্ত অবস্থানসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর পৌর শাখার আমির মাওলানা ফিরোজ হোসেন এবং সঞ্চালনা করেন পৌর শাখার সেক্রেটারি ইব্রাহিম খলিল।

কর্মশালায় পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সম্ভাব্য পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *